![]() |
২০১২ সালে সমকামীদের পক্ষে বিবৃতিদাতা চারজন |
২০১২ সালের জুন মাসে রবার্ট এফ কেনেডি সেন্টার থেকে চারজন ব্যক্তি একটি যৌথ বিবৃতি প্রকাশ করেন। এর পটভূমি ছিল উগান্ডা ও রাশিয়ায় সমকামের বিরুদ্ধে নতুন আইন প্রণয়ন এবং উগান্ডায় সমকামিতা প্রচারকারী এনজিও বন্ধের ঘটনা। সেই বিবৃতিতে আর্চবিশপ ডেসমন্ড টুটু, প্রফেসর জডি উইলিয়ামস, ডঃ শিরিন এবাদি ও প্রফেসর মোঃ ইউনুস সমকামীদের পক্ষে অবস্থান নেন। বিবৃতিতে বলা হয়—
১. এলজিবিটিআই (লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার ও ইন্টারসেক্স) মানুষদের বিরুদ্ধে বিরোধিতা ও বৈষম্যকে তারা সমর্থন করেন না।
২. ঔপনিবেশিক আইন এলজিবিটি মানুষদের অপরাধী হিসেবে দেখায়—এটি তারা সমর্থন করেন না।
৩. স্বেচ্ছায় সমকামিতা কোনো অপরাধ নয়—এমন মত দেন তারা।
৪. সমকামী ও ট্রান্সজেন্ডারদের বৈশ্বিক স্বীকৃতি দেওয়ার পক্ষে তারা মত প্রকাশ করেন।
পরের বছর, ২০১৩ সালে, বিষয়টি বাংলাদেশে আলোচনায় আসে। ২০১৩ সালের ২৫ জুলাই ‘বাংলাদেশ ওলামা মাশায়েখ সংহতি পরিষদ’ ডঃ ইউনুসের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করে।
১ অক্টোবর ২০১৩ তারিখে ‘জাতীয় মসজিদ বায়তুল মুকাররম মুসল্লি কমিটি’ বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা ও মিছিল আয়োজন করে। এসব প্রতিবাদ মিছিলে সরকারি মসজিদের ইমামরাও অংশ নেন।
কুমিল্লার একজন ইমাম মাওলানা মোহাম্মদ নোমান বলেন, “সমকামিতা সমর্থন করায় ইউনুস মুরতাদ হয়ে গেছে।” মাওলানা মনিরুজ্জামান রব্বানী দাবি করেন, ৫৮০টি স্থানে প্রতিবাদ সভা হয়েছে এবং ছয় লক্ষ লিফলেট বিতরণ করা হবে। তিনি আরও বলেন, “সমকামিতা সমর্থনের জন্য ইউনুসকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। নইলে কুরআন ও ইসলামের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে আইনের আওতায় আনা প্রয়োজন। আমরা সকল মুসলিমকে আহ্বান জানাচ্ছি—আমাদের পরিবার ও সমাজ ধ্বংসের উদ্দেশ্যে ইউনুসের এই পদক্ষেপের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে।”
ডঃ ইউনুস এসব অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে উড়িয়ে দেন। তিনি শুধু বলেন, “এ নিউ ফ্রন্ট টু অ্যাটাক মি।”
এরপর বহু বছর কেটে যায়। ২০২৪ সালে ছাত্র ও সাধারণ মানুষের রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। ডঃ মোঃ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। তার সময়েই আবার এসব বিষয় নতুন করে সামনে আসে।
জুলাই সনদের অন্তত চারটি ধারায় পরোক্ষভাবে সমকামিতার বিষয় যুক্ত করা হয়। এ নিয়ে আসরের আগের একটি প্রতিবেদন প্রকাশিত হয়—
পড়ুন: জুলাই সনদের বিষমিশ্রিত ফাঁদ
২০২৫ সালে সরকার আয়োজিত ঈদ শোভাযাত্রায় ইউনিকর্ন প্রদর্শন করা হয়, যা সমকামিতার প্রতীক হিসেবে উল্লেখ করা হয়।
নববর্ষ ২০২৫-এর ড্রোন শোতে সমকামী আন্দোলনের প্রতীক “গে এঞ্জেল” প্রদর্শন করা হয়।
সেসময় শহীদ শরীফ ওসমান হাদি এ বিষয়টির প্রতিবাদ করেছিলেন।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৫-এ মোঃ মুহিন ওরফে মোহনা নামক একজন ট্রান্সজেন্ডারকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজ হাতে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’ প্রদান করেন।
বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনায় শব্দ ও বর্ণনার মারপ্যাঁচে এলজিবিটি অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করা হয়েছে।
ইউনুসের অধীন উপদেষ্টা শারমিন মুরশিদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তহবিল থেকে পতিতাদের ‘মর্যাদা ও স্বীকৃতিস্বরূপ’ ২ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেন। যৌনকর্মী ও সমকামী ট্রান্সজেন্ডারদের পক্ষে কাজ করা ‘নারীপক্ষ’ নামে একটি বিতর্কিত এনজিও সংস্থার হাতে এই আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।
ট্রান্সজেন্ডার ও পতিতাবৃত্তিতে নিয়োজিতদের ব্যাপক অংশগ্রহণে অনুষ্ঠিত তথাকথিত ‘মৈত্রীযাত্রা‘-তে সরকারঘনিষ্ঠ ব্যক্তি ও সংস্কার কমিশনের সদস্যগণ অংশগ্রহণ করেন যেখানে সমকামিতার প্রতীক ‘গে এঞ্জেল’ এর প্রদর্শনীসহ এলজিবিটির পক্ষে প্রচারণা চালানো হয়।
প্রাথমিক শিক্ষক নিয়োগে ট্রান্সজেন্ডার কোটা ঢুকিয়ে দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর প্রবেশপথে এলজিবিটির প্রতীক রংধনুর আদলে স্তম্ভ স্থাপন করা হয়েছে।
জেন্ডার এজেন্ডা বাস্তবায়নের সুবিধার্থে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’-এর নাম পরিবর্তন করে নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ করা হয়েছে। যেহেতু মেইল-ফিমেইল/মহিলা এগুলো বায়োলজিক্যাল টার্ম। ইন্টেরিমের এসব কর্মকাণ্ডের বিস্তারিত ডকুমেন্টেশন করছে মূল্যবোধ আন্দোলন।
এ ছাড়া ডঃ ইউনুস আসার পর ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বইতে সমকামিতার সিম্বল ঢোকানো হয়েছে, ইঙ্গিতে কথাবার্তা ঢোকানো হয়েছে ফেমিনিজমের সাথে মিক্স করে।
এ নিয়ে দি ‘আসর আগে প্রতিবেদন প্রকাশ করেছিল।
পড়ুন… ২০২৬ সালের ৯ম-১০ম শ্রেণির ইংরেজি বইয়ে সমকামী এজেন্ডা
বাংলাদেশের সচেতন নাগরিকমহল, বিভিন্ন এক্টিভিস্ট সংস্থা, নেটিজেনরা এ নিয়ে তুমুল সমালোচনা করছেন।









0 Comments