ধরো, তোমার প্রিয় কেউ হাসপাতালে ভর্তি। ডাক্তার বলছে—তাড়াতাড়ি রক্ত দিতে হবে, নাহলে রোগীকে বাঁচানো যাবে না। তুমি ছুটে রক্ত খুঁজলে, ভাগ্য ভালো—একটা ব্যাগ মিলেও গেল। তুমি ভাবছো—এবার নিশ্চিন্ত, প্রিয় মানুষটা বেঁচে যাবে।
কিন্তু জানো কি? সেই ব্যাগে হয়তো খাঁটি রক্ত নেই। তার জায়গায় স্যালাইন, কিংবা লাল রঙ মেশানো পানি।
এই ভয়ংকর প্রতারণা এখন বাস্তব। ঢাকার অনেক ব্লাড ব্যাংক নাকি ঠিক এভাবেই এক ব্যাগ রক্তকে দুই ভাগ করে, তারপর খালি অংশ স্যালাইন বা রঙ দিয়ে ভরে রোগীর শরীরে পাঠায়। রোগী তখন খাঁটি রক্তের বদলে আসলে প্রতারণার শিকার হয়।
রোগীর কী হয় তখন?
রোগীর শরীর দুর্বল হয়, সঠিক চিকিৎসা পায় না। শরীরে সংক্রমণ বা শক হতে পারে। এক কথায়, বেঁচে থাকার শেষ সুযোগটুকু কেড়ে নেওয়া হয়। অথচ আমরা তখন বিশ্বাস করি—"হায়াত ছিল না, তাই বাঁচেনি।" কিন্তু সত্য হলো—হায়াত ছিল, শুধু আমরা প্রতারণার শিকার হয়েছি।
মাইলস্টোন স্কুল দুর্ঘটনার গল্প
কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় আহত বাচ্চাদের জন্য হাজার হাজার মানুষ রক্ত দিয়েছিলো। স্বেচ্ছাসেবকরা লাইনে দাঁড়িয়ে জীবন বাঁচাতে এগিয়ে এসেছিল। কিন্তু সেই রক্ত বাচ্চাদের না দিয়ে বাজারে বিক্রি করা হলো।
যাদের রক্ত দিয়ে জীবন বাঁচানোর কথা, তারাই ব্যবসা বানিয়ে নিলো।
আমরা কতটা নিচে নেমেছি?
একজন খুনি যখন কাউকে হত্যা করে, সেটা সরাসরি অপরাধ। কিন্তু এখানে যারা রক্তের নামে বিষ ঢালছে, তারা আরও ভয়ংকর। কারণ তারা মৃত্যুর মুহূর্তেও শেষ ভরসাটা কেড়ে নিচ্ছে।
এই জাতি কি সত্যিই মানুষ? নাকি টাকার লোভে এমন এক অমানবিক স্তরে নেমে গেছে, যেখানে পশুরাও লজ্জা পায়?
0 Comments