মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপ করেছেন। এর ফলে এখন মোট শুল্ক দাঁড়াল ৫০%!
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করেনি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ট্রাম্প এই আদেশে সই করেন মাত্র কয়েক ঘণ্টা আগে, তার আগেই ঘোষণা করা হয়েছিল ২৫% শুল্ক।
নতুন নিয়ম অনুযায়ী,
-
৭ আগস্ট থেকে প্রথম ২৫% শুল্ক কার্যকর হবে
-
২১ দিন পর দ্বিতীয় ২৫% যুক্ত হবে
-
সব ভারতীয় পণ্যেই এই শুল্ক প্রযোজ্য (ট্রানজিটে থাকা পণ্য ছাড়া)
ট্রাম্প স্পষ্ট বলেন,
"ভারত এখনও রাশিয়া থেকে তেল কিনছে, সরাসরি বা পরোক্ষভাবে।"
হোয়াইট হাউস সতর্ক করেছে, রাশিয়া বা অন্য কোনো দেশ প্রতিশোধ নিলে, শুল্ক আরও বাড়তে বা কমতে পারে।
এদিকে, ভারত কড়া প্রতিক্রিয়া দিয়েছে — বলেছে, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্র আর ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে।
তবে এখনো ভারত সরকারের পক্ষ থেকে নতুন শুল্ক নিয়ে কোনো মন্তব্য আসেনি।
ট্রাম্পের হঠাৎ এই সিদ্ধান্তে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্ক নতুন সংকটে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
.png)
0 Comments