ছোট্ট বেলায় আমার শখ ছিলো আমি দেবী শেঠীর মত বিখ্যাত কার্ডিয়াক সার্জন হবো ।কারণ তখন চারদিকে নিউজ হতো যে দেবী শেঠী শতাধিক সফল কার্ডিয়াক সার্জারি করেছেন । দেবী শেঠীর নারায়ানা হেলথ সেন্টার বাংলাদেশের হার্টের রোগীদের জন্য খুব জনপ্রিয় একটা জায়গা ।
কিন্তু মেডিকেল প্রফেশনে এসে জানলাম বাংলাদেশেও একজন বিখ্যাত কার্ডিয়াক সার্জন আছে । যিনি Till Now 20000+ কার্ডিয়াক সার্জারি করেছেন । বাংলাদেশে ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক ডিপার্টমেন্টকে দেশসেরা বানিয়েছেনও স্যার তার কৃতিত্বে ।
ডা.জাহাঙ্গীর কবির স্যারের নামটা HSC এর বায়োলজি বই এও আছে তার বিখ্যাত মেকানিকাল হার্ট ট্রান্সপ্লান্ট ঘটনার জন্য । ২০২২ সালে অনেকগুলা দেশ ঘুরে এসেও হৃদপিন্ডের ঠিকঠাক চিকিৎসা না পাওয়ার রোগীর বুকে সফলভাবে হার্ট্মেট-০৩ বা Left Ventricular Assist Device স্থাপন করেন ।
আমাদের দেশের অনেক ডাক্তারই বিশ্বমানের কিন্তু হাসপাতাল ম্যানেজমেন্ট সিস্টেম এতটাই Poor যে রোগীরা ডাক্তারের উপর বিরক্ত ,ডাক্তাররাও এই দেশের সিস্টেমের উপর বিরক্ত । সঠিক রেফারেল সিস্টেম না থাকায় রোগীরা হচ্ছে প্রতিনয়ত হয়রানির স্বীকার ।
.jpg)
0 Comments